শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ১১ মে, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ১১ মে, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কেট-গার্মেন্ট-অফিস খোলার সিদ্ধান্ত অশুভ ফল বয়ে আনবে : বিশেষজ্ঞ মতামত

লাইজুল ইসলাম : [২] করোনা সংক্রমণ শুরুর  দুই মাস পেরিয়ে গেছে আরো দুই দিন আগে। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। গেলো কয়েকদিনে এই সংখ্যা আরো বেড়েছে। এর মধ্যেই ঈদ উপলক্ষে খোলা হয়েছে মার্কেট। । এসব মার্কেটের বেশির ভাগ দোকানেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

[৩] জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মার্কেট খোলার সিদ্ধান্ত মোটেও সঠিক হয়নি। এতে ঈদের আনন্দ তো হবেই না, উল্টো মানুষের মনে কষ্ট দিয়ে যাবে। এই যে নিয়ম না মানার প্রতিযোগিতা মানুষের মধ্যে চলছে। তাতে ক্ষতিগ্রস্ত হবে গোটা দেশের মানুষ।

[৪] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর রাশিদ ই মাহবুব বলেন, এখন যে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে, তা ফিরিয়ে নেয়া সম্ভব নাও হতে পারে। তবে সরকার চাইলে অনেক কিছুই করতে পারে। কঠোর হওয়া খুবই জরুরী। খাওয়ার চিন্তু সবারই আছে। কিন্তু যদি সমস্যা হাতের বাইরে চলে যায় তবে অবস্থা সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে।

[৫] সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছি আমরা। লকডাউন এখন আর কেউ মানছেন না। এতে সংক্রমিতের হার বাড়ছে। যত দ্রুত সম্ভব সরকারকেই একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

[৬] ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশ্লেষক তৌহিদ হক বলেন, মানুষের মনে ভয় থাকলেও আর্থিক অনটন আছে। তাই সবাই সড়কে নেমে আসছে। সংক্রমণ রুখতে অতি অবশ্যই কঠোর হওয়া জরুরী। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ