শিরোনাম
◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১১ মে, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের সংস্কৃতি কর্মি ও শিল্পীদের নগদ সহায়তা দেয়ার সিদ্ধান্ত সরকারের

বিশ্বজিৎ দত্ত : [২] সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল জানান, জেলা শিল্পকলা একাডেমী ও ইউএনওদের মাধ্যমে দেশের শিল্পী, সাংস্কৃতিক কর্মি, নাট্য কর্মি, বাউল ও যাত্রা শিল্পীদের তালিকা তৈরির কাজ চলছে। এই তালিকা হলেই তাদের ঈদের আগেই নগদ সহয়তা দেয়ার চিন্তা করছে মন্ত্রণালয়।

[৩] সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দস জানান, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছি। আমরা বলেছি সকল সাংস্কৃতিক কর্মি ও শিল্পীদের নগদ ৫ হাজার টাকা করে দিতে।

[৪] বৈঠকের বরাত দিয়ে গোলাম কুদ্দুস জানান, সংস্কৃতি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সারাদেশে এখন শিল্পি ও নাট্যকর্মি ও যাত্রা শিল্পিরা সরকারের কাছ থেকে ভাতা পান। তাদের সংখ্যা প্রায় ২ হাজার। তবে করোনা কালে আরো ৫ হাজার শিল্পি ও সংস্কৃতি কর্মিকে নগদ সহায়তা করা হবে। যদি প্রয়োজন হয় তবে আরো বৃদ্ধি করা হবে।

[৫] গোলাম কুদ্দুস জানান, সবচেয়ে দুর্ভোগে আছে শিল্পী ও সংস্কৃতি কর্মিরা। তারা কোন অনুষ্ঠান করতে পারছে না। স্থানীয় পর্যায়েতো আরো ভয়াবহ অবস্থা। তারা কোথাও হাতও পাততে পারছে না। রিলিফের খাতায় শিল্পীদের নাম আর কে রাখে। তাদেরও তো পেট ও পেশা আছে ।

 

  • সর্বশেষ