শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমিত পরিসরে খুললেও হাতেগোনা ক্রেতা দোকানগুলোতে

সুজন কৈরী : [২] সরকারের পক্ষ থেকে সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতি দেয়ার প্রথম দিনে হাতেগোনা ক্রেতা খোলা মার্কেটগুলোতে যাচ্ছেন।

[৩] রোববার এক ভিডিও বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আজ থেকে আমাদের সীমিত আকারে মার্কেট এবং দোকানপাট খোলার কথা ছিল, সে অনুযায়ী বন্ধু রোড, এলিফেন্ট রোড, ইসলামপুর, নিউ সুপার মার্কেট, বিশাল মার্কেট কিছু কিছু মার্কেট আমরা খোলার ব্যবস্থা করেছি। কাস্টমার যে আসছে না, সেটা বলব না। মোটামুটি চলছে।’

[৪] দীর্ঘদিন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকলেও কর্মচারীদের বেতন-ভাতা সাধ্যমতো পরিশোধ করা হবে জানিয়ে হেলাল উদ্দিন বলেন, ‘আপনারা সবাই জানেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। কারণ দুই মাস যাবত আমাদের দোকানপাট বন্ধ। আমাদের সাধ্য মোতাবেক মার্কেট বন্ধ থাকলেও কর্মচারীদের বেতন পরিশোধের চেষ্টা করবো।’

[৫] করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জরুরি সেবা বাদে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। ব্যবসায়ীদের দাবির মুখে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গত ৪ মে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট ও শপিং মল খোলা যাবে। তবে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থেকে সরে আসে দেশের অধিকাংশ মার্কেট ও শপিং মল। সূত্র : ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়