শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে বসে সিনেমা, অভিনয়ে ১২ তারকা

ডেস্ক রিপোর্ট : করোনাকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে সিনেমা নির্মাণ করছেন চিত্রপরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। নাম ‘আলো আসবেই’। সিরিয়াস কমেডি ঘরানার স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে উঠে আসবে করোনাকালীন নানা বিষয়। আর এতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার ১২ জন তারকাশিল্পী। যারা বাসায় থেকেই এর শুটিংয়ে অংশ নেবেন।

নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, ‘আলো আসবেই’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, অমিত হাসান, অপু বিশ্বাস, জায়েদ খান, বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, ববি হক, সাইমন সাদিক, ইমন, আঁচল, তমা মির্জা ও শাহরিয়াজ।

কোনো ব্যবসায়িক চিন্তা থেকে নয়, পুরোপুরি সামাজিক দায়বদ্ধতা থেকেই এটি নির্মাণ করছেন দেবাশীষ বিশ্বাস। শিল্পীরাও কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। মানুষকে সচেতন করার লক্ষ্যে তারাও এ কাজে অংশ নিচ্ছেন। খুব শিগগিরই ‘আলো আসবেই’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়