শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বার থেকে ব্রাহ্মণপাড়া প্রবেশের চারটি পয়েন্ট লকডাউন

মাহফুজ নান্টু : [২] সাম্প্রতিক সময়ে কুমিল্লা দেবিদ্বার উপজেলা করোনাভাইরাস সংক্রমণে হটস্পট হয়ে উঠেছে। গত কয়েক দিনে দেবিদ্বারে অন্তত ৪১ জন আক্রান্ত হয়েছেন।এছাড়াও ছয় জন মৃত্যুবরণ করেন। এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে আজ শনিবার দেবিদ্বার থেকে ব্রাহ্মনপাড়ায় প্রবেশের চারটি পয়েন্ট লকডাউন করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা।

[৩] ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেবিদ্বারের সাথে প্রজাপতি, লাড়ুচৌ এগারগ্রামের বেড়াখলা ও দিঘীরপাড় এ চারটি স্পট দিয়ে ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বারে মানুষজন যাতায়াত করে। দেবিদ্বার এখন প্রবল করোনা সংক্রমণ এলাকা। তাই করোনা বিস্তার রোধে উল্লেখিত এলাকায় জনসাধারণ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা সড়ক বন্ধ করে দেয়া হয়।

[৪] ব্রাহ্মণপাড়া নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা জানান, দেবিদ্বারে এখন দ্রুত করোনা সংক্রমণ ঘটছে। করোনা সংক্রমণ প্রতিরোধে দেবিদ্বার থেকে ব্রাহ্মনপাড়া প্রবেশের চারটি পয়েন্ট লকডাউন করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লকডাউন করা সড়কগুলো দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচল বন্ধ থাকবে।

[৫] লকডাউন কালে উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়