শিরোনাম
◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এতিমখানায় রেজাউল করিম চৌধুরীর সেহেরী ও ইফতার সামগ্রী প্রদান

রাজু আহমেদ : [২] নগরীর ইমাম আবু হানিফা (রা:) এতিমখানার সদস্যদের জন্য সেহরী ও ইফতার সামগ্রী প্রদান করলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

[৩] শনিবার ৯ মে সকালে নিজ বাড়ীতে এতিমখানার পরিচালক হাফেজ মো: আব্দুর রহিমের হাতে সেহেরী ও ইফতার সামগ্রী তুলে দেন তিনি।

[৪] এসময় বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী বলেন, দেশের দূর্যোগ মুহুর্তে শুধু নয়, যেকোন সময়ে মানুষের পাশে থাকা আমার চিরাচরিত স্বভাব। মানুষের জন্য আজীবন সাধ্যমতো করে যেতে চাই। করোনা মহামারি থেকে বাচঁতে সরকারী নিদের্শনা মেনে চলার পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

[৫] করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর মানবতার সেবক হয়ে চট্টগ্রাম নগরীর গরীব, দু:স্থ, অসহায়, এতিম ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

[৬] করোনার প্রকোপ শুরু থেকেই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী নিজ উদ্দ্যেগে নগরীর ৪১ ওয়ার্ডের গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজারসহ খাদ্য সামগ্রী এবং রমজানে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করে চলেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ