শিরোনাম
◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ ঢাকা-পঞ্চগড় রুটে আরেকটি পার্সেল ট্রেন চালু হবে

সালেহ্ বিপ্লব : [২] বিকেলে চারটায় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় জেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে এ ট্রেন উদ্বোধন করবেন। মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

[৩] বর্তমান করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য, যেমন, শাক সব্জি, ডিম, মাছ, অন্যান্য প্রচলিত মালামাল সহজে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য বাংলাদেশ রেলওয়ে এই পদক্ষেপ গ্রহণ করেছে।

[৪] বিশেষ এই ট্রেনটি রুহিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নলডাংগারহাট, নাটোর, মুলাডুলি, লাহিড়ীমোহনপুর এবং তেজগাঁও রেল স্টেশনে মালামাল উঠানো ও নামানোর জন্য যাত্রা বিরতি করবে।

[৫] ট্রেনটি সপ্তাহের ছয় দিন চলাচল করবে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে প্রতি শনিবার, সোমবার ও বুধবার এবং ঢাকা থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার চলাচল করবে।

[৬] লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের জন্য ১ মে থেকে তিনটি রুটে বিশেষ পার্সেল স্পেশাল ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এসব রুটে পণ্য পরিবহনে কৃষকের আগ্রহ না থাকায় দুটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়।

[৭] ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের পার্সেল ট্রেনটির রুট পরিবর্তন করে ৪ মে থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে চালানো হচ্ছে। চট্টগ্রাম-ঢাকা রুটের পার্সেল  ট্রেনের রুট পরিবর্তন করে চট্টগ্রাম-সরিষাবাড়ী রুটে চালানো হচ্ছে।

  • সর্বশেষ