শিরোনাম
◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধারণার চেয়েও দ্রুত বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা

ডেস্ক রিপোর্ট : [২] ধারণার চেয়েও দ্রুত বিশ্বে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো না হলেও চলতি শতাব্দির শেষেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার ছাড়িয়ে যাবে। শতাধিক বিশেষজ্ঞ পরিচালিত এক জরিপে এ তথ্য জানানো হয়েছে।

[৩] জলবায়ু স্পর্শকাতরতা ও মেরু অঞ্চলে বরফ গলার নতুন পরিমাণের ওপর ভিত্তি করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২৩০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির যে পরিণতির ব্যাপারে জাতিসংঘ সতর্ক করেছিল তারচেয়েও দ্রুত সময়ের মধ্যে সেই অবস্থা দেখা দেবে। এর কারণ হচ্ছে ওই সময় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সর্বোচ্চ ৫ মিটারে গিয়ে ঠেকবে।

[৪] গবেষণা প্রতিবেদনের সহলেখক জার্মানির পোটসডাম ইনিস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের স্টিফান রাহমসটর্ফ বলেন, ‘বৈশ্বিক সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কয়েক মিটার বৃদ্ধিতে মায়ামি, নিউ ইয়র্ক, আলেকজান্দ্রিয়া, ভেনিস, ব্যাংককের মতো উপকূলীয় শহরগুলো ক্ষতিগ্রস্থ হবে। পরিচিত শহরের উদহারণগুলোর মধ্যে এগুলো স্রেফ কয়েকটা। অরক্ষিত থাকায় কিছু শহর একেবারেই তলিয়ে যাবে।’

[৫]কার্বণ নিঃসরণ ও শিল্পপূর্ব মাত্রার উপরে বৈশ্বিক তাপ ৪ দশমিক ৫ সেলসিয়াস বাড়ায় সবচেয়ে ভয়াবহ চিত্রটি হবে ২১০০ সালের মধ্যে সমুদ্র তলের উচ্চতা এই সময়ের তুলনায় শূন্য দশমিক ৬ থেকে ১ দশমিক ৩ মিটার বেড়ে যাওয়া। এতে পানির নিচে তলিয়ে যাবে কয়েক কোটি লোকের বাড়িঘর।

সূত্র- রাইজিংবিডি

  • সর্বশেষ