শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ০৮ মে, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মৌলভীবাজারের স্বেচ্ছাসেবী দুঃস্থ সদস্যদের ত্রাণ বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

সুজন কৈরী : [২] বৃহস্পতিবার বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর মহাপরিচালকের উপহার হিসেবে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সাবান ও মাস্ক বিতরণ শুরু করা হয়েছে। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় করোনায় সংকটে থাকা ৯০০ স্বেচ্চাসেবী দুঃস্থ ভিডিপি পরিবারকে বৃহস্পতিবার বাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়। পর্যায়ক্রমে বাকি উপজেলাতে ত্রাণ সামগ্রী বিতরন করা হবে।

[৩] জেলায় সচেতনামূলক লিফলেট বিতরণ, হোম কোয়ারেন্টাইন, লকডাউন নিশ্চিতকরণ, ভিজিএফ ও টিসিবির খাদ্য বিতরণে সহায়তায় নিরলসভাবে সহায়তায় কাজ করছে বাহিনীর ভিডিপি সদস্যরা।

[৪] আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রীমঙ্গল ও জেলা কামান্ড্যান্ট এবং ২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিরতণ করেন।

[৫] মৌলভীবাজারের ৭ উপজেলায় ২ হাজার ১০০ স্বেচ্চাসেবী ভিডিপি পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী বিরতণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়