শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইটিঙ্গেল হাসপাতাল স্ট্যান্ডবাই হিসেবেই থাকছে

আরিফ হোসেন: [২] লন্ডনে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গত ৩ এপ্রিল ডকল্যান্ডে অবস্থিত লন্ডন এক্সেল সেন্টারকে ৪ হাজার শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়। বর্তমানে রোগীর সংখ্যা কমে আসায় অস্থায়ী এই হাসপাতালটি বন্ধ না করে স্ট্যান্ডবাই হিসেবে রাখার চিন্তা করছে সরকার। নিউজ২৪

[৩] হাসপাতালের কর্মীর অন্যত্র নিয়োগ এবং কিছু সরঞ্জাম হাসপাতালের জন্য রেখে দেওয়া হবে।

[৪] নাইটিঙ্গেল হাসপাতালের সিইও চার্লস নাইট স্টাফদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে বলেছেন, হাসপাতালের বেশিরভাগ সক্ষমতা ব্যবহার করা হয়নি।

[৫] তিনি লন্ডনের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ঘরে থেকে জীবন বাঁচিয়েছেন। তারা বিশেষজ্ঞদের কথা শুনেছেন।

[৬] তিনি বলেন, এক ওয়ার্ডের বেশি সক্ষমতা বাড়ানোর প্রয়োজন নেই। সম্ভবত আগামী দিনেও লন্ডন নাইটিংঙ্গেল হাসপাতালটি করোনা রোগীদের জন্য ব্যবহারের প্রয়োজন হবে না।

[৭] হাসপাতালের স্থানটি লন্ডনের ডকল্যান্ডে। এটি একটি বিশাল এক্সিভিশন সেন্টার। ব্রিটেনে করোনা মহামারি দেখা দিলে জরুরি ভিত্তিতে এখানে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়