শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুরে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

সুকান্ত মজুমদার : [২] লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান হোসেন (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে।

[৩] আজ মঙ্গলবার(৫মে) আনুমানিক সন্ধ্যায় রায়পুর পোস্ট অফিস- গাজীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রায়হান চরপাতা গ্রামের নূরনবী কন্ট্রাক্টরের ছেলে।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়হান হোসেন মোটরসাইকেলটি চালিয়ে রায়পুরের পথে আসছিলেন। রায়পুর থেকে গাজীনগর গামী একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রায়হান ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘাতক ড্রাইভার পিকআপ ভ্যানটি নিয়ে তাৎক্ষণিক পালিয়ে যায়।

[৫] রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ