শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতা ও দিল্লিতে মদের দোকান খুলতেই ব্যাপক হুড়োহুড়ি, লাঠিচার্জে বাধ্য হলো পুলিশ

আসিফুজ্জামান পৃথিল: [২] সোমবার থেকে ভারতের বিভিন্ন রাজ্যে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে সরকারগুলো। তবে কনটেনমেন্ট জোন বা অতি সংক্রামক এলাকায় দোকান খোলার অনুমতি মেলেনি।

[৩] সরকার প্রকাশিত গাইডলাইনে বলা হয়েছে ‘অফ' ক্যাটিগরির দোকানগুলিই খোলা যাবে যারা আইএমএফএল, বিদেশি ও দেশি মদ বিক্রি করে। ‘অন' ক্যাটিগরির দোকান এখন খোলা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে গাইডলাইনে। শপিং কমপ্লেক্সের মধ্যে অবস্থিত মদের দোকান খোলার অনুমতিও দেয়নি সরকার। বন্ধ থাকবে বিয়ার পাব, ক্লাব, রেস্তোরাঁ-ও-বার কিংবা হোটেল-রেস্তোরাঁ-ও-বারগুলিও।

[৪] আরও জানানো হয়েছে, মাস্ক না পরে এলে কাউকে মদ বিক্রি করা হবে না। পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়েও কড়াকড়ি করার কথা বলা হয়েছে। জানানো হয়েছে, দু'জনের মধ্যে অন্তত ৬ ফুট দূরত্ব রাখতে হবে।

[৫] গাইডলাইনে আরও বলা হয়েছে, এক সময়ে একটা দোকানে পাঁচজনের বেশি থাকতে পারবেন না। এদিন কলকাতার বিভিন্ন এলাকায় মদের দোকানের সামনে লাইন চোখে পড়ে।

[৬] কিন্তু, দোকান খোলার পর প্রায় কোথাওই গাইডলাইন মানা হয়নি। দিল্লি ও কলকাতায় মৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জে বাধ্য হয় পুলিশ।

[৭] এদিকে, কলকাতায় পরিস্থিতি সামলাতে না পেরে বেশ কিছু স্থানে দোকান বন্ধ করে দিয়েছে রাজ্য প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়