শিরোনাম
◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ◈ প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে যে বার্তা দিলেন

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে করোনামুক্ত হলেন আরও ১৩ জন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] রোববার (৩ মে) দুপুরে এই ১৩ করোনা জয়ীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

[৩] এর আগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে আরো ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফলে এ নিয়ে করোনা ডেডিকেটেড এই হাসপাতাল থেকে মোট ২১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হলেন।

[৪] শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জিমি জানান, বর্তমানে হাসপাতালটিতে ৮জন করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ রোগী ভর্তি রয়েছেন।

[৫] এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে নতুন করে সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে পাঁচজন ভৈরব উপজেলার, চারজন ইটনা উপজেলার, দুইজন মিঠামইন উপজেলার, একজন পাকুন্দিয়া উপজেলার ও একজন হোসেনপুর উপজেলার।
তাদের মধ্যে ৯ জন পুরুষ ও চারজন মহিলা। রয়েছেন একজন চিকিৎসক, একজন পুলিশ সদস্য এবং দুইজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

[৬] কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পর পর দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় রোববার (৩ মে) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ জনকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে।

[৭] কিশোরগঞ্জ জেলায় এখন পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মোট ১৮৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে পাঁচজন মৃত ব্যক্তি রয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়