শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফের কর্মীছাঁটাই করতে যাচ্ছে মার্কিন বিমানখাত

মুসা আহমেদ: [২] করোনা মহামারিতে বিপর্যস্ত মার্কিন বিমানখাত। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে প্রায় দুইমাস বন্ধ রাখা হয় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। ফলে এ খাতে আয় ধসের বিপরীতে ব্যাপকভাবে খরচ বেড়ে যাওয়ায় ফের হাজার হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে দেশটির বিমান প্রতিষ্ঠানগুলো। রয়টার্স

[৩] রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে বর্তমানে করোনার কারণে টিকেট চাহিদা ব্যাপক কমে যাওয়ায় স্থগিত রয়েছে ৮০ শতাংশেরও বেশি ফ্লাইট। চাহিদা ৯৫ শতাংশেরও বেশি ধসে যাওয়ায় বিমান প্রতিষ্ঠানগুলো সারিবদ্ধভাবে পার্কিং করে রেখেছে হাজার হাজার বিমান।

[৪] বিমান প্রতিষ্ঠান স্পিরিট অ্যারো সিস্টেমস জানায়, করোনার কারণে বোয়িং কোং ও এয়ারবাস এসই কোম্পানির আয় ব্যাপক কমে যাওযায় ১ হাজার ৪৫০ জন কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

[৫] প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা টম জেন্টিল জানান, করোনার কারণে হঠাৎ ধসে পড়ে বিমানের আয়। যাত্রীদের টিকেট চাহিদাও ব্যাপক পরিমাণ কমে যায়। আবার কিছু চাহিদা থাকলেও কোন কারণে ওই ফ্লাইট বাতিল করে টিকেটের টাকা ফেরত দিতে হচ্ছে। ফলে দিনে দিনে ক্ষতি গুণছে কোম্পানিগুলো। মনে হচ্ছে, এ নিম্নগামী চাহিদা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে।

[৬] এ বিষয়ে বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেভ ক্যালহুন বলেন, ২০১৯ সালের মত অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে আনতে আনুমানিক আরো দুই তিন বছর লাগবে। এরপরও বেশ কয়েক বছর লেগে যাবে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি বাড়াতে। কোন কোন বাণিজ্যিক বিমান কোম্পানি আরো ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।

[৭] এর আগে বিমান প্রতিষ্ঠান বোয়িং কোং (বিএ.ন) সার্বিক ব্যয় কমাতে ১৬ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়