শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামালপুরে জেলা ভুমি কর্মকর্তা-স্বাস্থ্যকর্মীসহ নতুন ৭ জনের করোনা শনাক্ত

জামালপুর প্রতিনিধি : [২] শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন একেএম শফিকৃজ্জামান। তিনি জানান, নতুন শনাক্ত সাতজনকে রাতেই জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনা হবে।

[৪] আক্রান্তরা হলেন, সদর উপজেলার এসিল্যান্ড, সিভিল সার্জন অফিস ও হাসপাতালের প্রশাসনিক ভবনের ২ জন অফিস সহকারি, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক, অ্যাম্বুলেন্সচালক ও কাসারিপাড়া এলাকার নারায়ণগঞ্জ ফেরত এক রিকশাচালক এবং দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন আয়ুর্বেদী চিকিৎসক সহকারী।

[৫] এ নিয়ে জামালপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। এদের মধ্যে ১০ চিকিৎসকসহ ৩০ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং চারজন বেসরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া আক্রান্ত ৭৪ জনেন মধ্যে সরিষাবাড়ী ৮, মেলান্দহে ৫, মাদারগঞ্জে ১১, বকশীগঞ্জে ৫, দেওয়ানগঞ্জে ৪, ইসলামপুরে ১০ ও সদরের ৩১ জন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়