শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নিকোটিন করোনা প্রতিরোধে কতটা কার্যকরী?

মাহমুদুল আলম : [২] করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে ধূমপায়ীরা বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছেন বলে সাধারণভাবে ধারণা করা হতো। চাইনিজ মেডিকেল জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানিয়েছে, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের করোনা সংক্রমণে মৃত্যু ঝুঁকি বেশি।

[৩[ তবে পাস্তুর ইনস্টিটিউটের ফরাসি স্নায়ুতত্ত্ববিদ জ্যঁ পিয়েরে শনগ্য-এর নেতৃত্বে একটি গবেষণা দলের মতে, নিকোটিন করোনা সংক্রমণ প্রতিরোধ করে। একটি বিজ্ঞান বিষয়ক পোর্টালে তারা এ সংক্রান্ত একটি ‘হাইপোথিসিস' প্রকাশ করেছেন। গবেষণা দলটি চীনা ঐ গবেষণার বিরোধিতা এজন্য করছে যে, তাদের প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, করোনা রোগীদের মধ্যে ধূমপায়ীদের সংখ্যা খুবই কম। ডয়েচেভেলের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

[৪] তারা পাঁচশ' করোনা রোগীর উপর গবেষণা করেছেন, যাদের মধ্যে সাড়ে তিনশ’ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং দেড়শ’ জন সামান্য উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে মাত্র পাঁচ ভাগ ধূমপায়ী।

[৫] এর আগে ইটালির ভেরোনায় গবেষকরা ইউরোপিয়ান জার্নাল অব ইন্টারনাল মেডিসিন-এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তারা একই ধরনের সিদ্ধান্ত জানিয়েছে।

[৬] যারা মদ্যপান, ধূমপান ও লাল মাংসের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খান, তাদের তুলনায় যারা এসব খাবার এড়িয়ে শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার খান – তাদের আয়ু ১৭ বছর পর্যন্ত বেশি হতে পারে বলে জানিয়েছে জার্মানির হাইডেলব্যার্গ শহরের ক্যানসার গবেষণাকেন্দ্র। তাদের ২২,০০০ নারী ও পুরুষকে নিয়ে করা গবেষণায় নিকোটিন সেবনের কারণে মহিলাদের গড় আয়ু সাত আর পুরুষদের নয় বছর কমে গেছে।

[৭] ফরাসি গবেষকরা বলছেন, সাধারণত করোনাভাইরাস ‘সেল রিসেপ্টর’ কে সংক্রমণের জায়গা হিসেবে ব্যবহার করে। আর নিকোটিন এই ‘সেল রিসেপ্টর বা এসিইটু'-এর সাথে যুক্ত থাকে। ফলে এটি সংক্রমিত হতে বাধা দেয়। প্যারিসের একটি হাসপাতাল এই গবেষণার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[৮] যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার দুই স্নায়ুতত্ত্ববিদ জে এস এল ওল্ডস এবং নাদিন কাব্বানি একই বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন মার্চের ১৮ তারিখে, এফইবিএস জার্নালে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, নিকোটিন ‘সেল রিসেপটর'গুলোকে বরং উদ্দীপিত করে। ফলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি এক্ষেত্রে অনেক বেশি।

[৯]এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যে আরেও গবেষণা ও পরীক্ষার প্রয়োজন বলে জানান গবেষকরা। তবে বিশেষজ্ঞরা বলেন, তার আগেই এই গবেষণার বিষয়টি জানাজানি হলে ধূমপায়ীরা করোনা সংক্রমণের বিষয়টি হালকাভাবে নিয়ে সবার সঙ্গে মেলামেশা শুরু করে দিলে তার পরিণতি হবে ভয়াবহ। আর তাছাড়া নিকোটিন একটি বিষাক্ত পদার্থ, ফলে এটি কাউকে গ্রহণের পরামর্শ না দেয়া ভালো বলে মনে করেন তাক একটি সিগারেটে ১২ মিলিগ্রাম নিকোটিন থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়