শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভ্রমণকারীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল ফ্রান্স

মুসা আহমেদ: [২] ফ্রান্সে করোনা বিস্তার রোধে বিদেশে ভ্রমণকারীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশন বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। দেশে ফিরলেই তাদের জন্য এ আইন কার্যকর হবে। শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলিভার ভেরান। রয়টার্স

[৩] ইতিমধ্যে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৯৪ জন। এ পর্যন্ত করোনায় জর্জরিত দেশের তালিকায় ১৫তম স্থানে রয়েছে ফ্রান্স। অর্থনীত বাঁচাতে পর্যাক্রমে লকডাউন উঠিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। সবকিছু ঠিক থাকলে ১১ মে থেকে শিথিল হবে দেশটির লকডাউন।

[৪] করোনা পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অলিভার বলেন, ফ্রান্সের নাগরিক যারা বিভিন্ন দেশে ভ্রমণে বা অন্য কোন কাজে গিয়েছেন তারা দেশে ফিরলেই এ কোয়ারেন্টাইন কার্যকর হবে। উপসর্গ নেই এমন ব্যক্তিদের কোয়ারেন্টাইন আর যাদের উপসর্গ আছে তাদের আইসোলেশনে পাঠানো হবে। এক্ষেত্রে ওই সব ব্যক্তিদের পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনেই থাকবে।

[৫] তবে ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রে এ আইন কার্যকর করা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করেনি দেশটির সরকার।

  • সর্বশেষ