শিরোনাম
◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু ◈ হিন্দুস্তান টাইমসকে যা জানালেন হাসিনা ◈ ইরানের পাল্টা হামলায় কাঁপল ৪ দেশ, লক্ষ্য মার্কিন সামরিক স্থাপনা ◈ ওয়া‌শিংট‌নের চাপিয়ে দেওয়া নির্দেশ মেনে নেবে না ইরান: মুখপাত্র ◈ ৫ মাস চিকিৎসা শেষে আজ রাত দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ১৭ সেপ্টেম্বর কৃষক কার্ড উদ্বোধন, প্রথম দিনেই অর্থ পাবেন ১ লাখ কৃষক ◈ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ০৩ মে, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃতদের দাফনে বাধা না দেয়ার আহ্বান পুলিশের

সুজন কৈরী : [২] শনিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এআইজি (মিডিয়া এন্ড পিআর) সোহেল রানা বলেন, করোনা রোগীদের মৃতদেহ দাফন বা সৎকার করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্য ও সংশ্লিষ্টরা বাধার শিকার হচ্ছেন। আমরা একটা বিষয় নিশ্চিত করে বলতে চাই, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং যথাযথ প্রক্রিয়াতেই মৃতদেহ দাফন/সৎকার করা হচ্ছে। অহেতুক ভয়ের কোনো কারণ নেই।

[৩] যারা বাধা দিচ্ছেন তারা না বুঝেই তা করছেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, করোনা কিংবা অন্য কোনো কারণে যারা মারা যাচ্ছেন তারা আমার-আপনারই স্বজন। এ অন্তিম যাত্রায় আমরা তাদেরকে অশ্রদ্ধা করব না। মৃতদের প্রতি শ্রদ্ধা রেখে আতঙ্কিত না হয়ে মৃতদেহ দাফন বা সৎকারে পুলিশসহ সংশ্লিষ্টদের সহায়তার আহ্বান জানান তিনি।

[৪] এদিকে পুলিশে করোনা শনাক্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে বাহিনীটির সদস্যদের মধ্যে যারা মাঠপর্যায়ে কাজ করেন তাদের মধ্যে আক্রান্তের সংখ্যাটা বেশি। শনিবার পর্যন্ত সারাদেশে মোট ৭৪১ জন পুলিশ সদস্য করোনা শনাক্ত হয়েছেন। মারা গেছেন মোট পাঁচজন।

  • সর্বশেষ