শিরোনাম
◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ হাজার ৮২৭টি টেস্টে শনাক্ত ৫৫২, মারা গেছেন ৫ জন (ভিডিও)

লাইজুল ইসলাম ও মহসীন কবির: [২] শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৭৫ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৮ হাজার ৭৯০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন এবং এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় যে ৫ জন যারা মারা গেছেন তাদের ৩ জন পুরুষ, দুজন মহিলা। ৫ জনই ঢাকার বাসিন্দা।

[৪] নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৯৩টি। যা শুক্রবার (১ মে) তুলনায় ৩ দশমিক ৯৪ শতাংশ বেশি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭টি নমুনা। যা শুক্রবার (১ মে) তুলনায় ৪ দশমিক ৫৬ শতাংশ বেশি। আর এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ০৬৬টি।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে আছেন ১ হাজার ৬৩২ জন। গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৫৮ জন। এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ১০২২ জন।

[৭] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৫৪৩ জন। এ পর্যন্ত রাখা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৪৪৩ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৮৫০ জন। এপর্যন্ত ছাড় পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৪৯ জন। এখন পর্যন্ত হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৬৯ হাজার ৯৪ জন।

[৮] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, কোয়ারেন্টাইনের জন্য সারাদেশে সব মিলিয়ে ৬১৫ টি প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের এই প্রতিষ্ঠানগুলোতে তাৎক্ষনিক সেবা দেওয়া সম্ভব ৩০ হাজার ৯৫৫ জনকে।

[৮] গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৩৮১ জন। এ পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার ৯’শ জন। গত ২৪ ঘণ্টায় মোট কোয়ারেন্টাইনে আছেন ৩ হাজার ৪৬২ জন এবং এপর্যন্ত পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৯৯ জন। সব মিলিয়ে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭ হাজার ৪৪১ জন।

 

  • সর্বশেষ