শিরোনাম
◈ মেয়েরা রান্নাঘরেই থাকুক, লিঙ্গবিদ্বেষী মন্তব্য শহীদ আফ্রিদির ◈ ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  ◈ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ ◈ ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ পোস্ট ঘিরে আলোচনা, আন্তর্জাতিক আইনে চাঁদের মালিকানা দাবি অবৈধ ◈ ব্রিকস সম্মেলনের আগে দক্ষিণ দিল্লির বস্তি ঢেকে দেওয়ায় ক্ষোভ, উন্নয়ন নয় ‘আড়াল’ করার অভিযোগ: ক্ষুব্ধ বাসিন্দারা ◈ বড় সুখবর কিডনি রোগীদের জন্য, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা ◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইইডিসিআরের ল্যাবের টেকনোলোজিস্টরাই করোনা আক্রান্ত, ব্যাহত হচ্ছে কাজ

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, কোভিড-১৯ রোগীদের নমুনা সংগ্রহের সময় অনেকেই আক্রান্ত হয়েছে। যাদের কেউ কেউ হাসপাতালে পর্যন্ত ভর্তী আছে। এই অবস্থায় ল্যাবের কাজে ধীরগতি দেখা দিয়েছে।

[৩] ডা. সুলতানা বলেন, আমরা চেষ্টা করছি লোকবল বৃদ্ধি করতে। কিন্তু সেটা করতে পারছি না। বিভিন্নভাবে লোকবল বৃদ্ধি করে ল্যাবের টেস্টের কার্যক্রম ধরে রাখতে হবে। টেকনোলোজিস্টরা আক্রান্ত হওয়ার বিষয়টি এখনো কারো কাছে স্পষ্ট না।

[৪] আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলোমগীর বলেন, সংক্রমিত হয়েছে। ধীর গতিও আছে। আমরা লোকবল নিয়োগ দিয়েছি। তবে এদের ট্রেনিং করানোর লোকও পাওয়া যাচ্ছে না। তাই একটু সময় লাগছে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, আইইডিসিআরের কিছু লোক আক্রান্ত হয়েছে। কিছু কোয়ারেন্টাইনে আছে। তাদের জায়গায় খুব দ্রুতই লোক কাজ শুরু করবে। ল্যাবের লোকজন যাতে আর করোনায় আক্রান্ত হতে না পারে, সেজন্য আরো সচেতনতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ