শিরোনাম
◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয়

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুয়া ডিবি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভুয়া ডিবি’র পরিচয়ে চাঁদাবাজি করার অপরাধে আজ শুক্রবার (১ মে) তিনযুবককে আটক করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। এদের বিরুদ্ধে ভয়ভীতি প্রর্দশন প্রতারণাসহ চাদাবাজির অভিযোগে আটককৃত তিন যুবকসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করে আরো ২/৩ জনের নামে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছে পৌর শহরের ব্যবসায়ী বাদঁশা।

[৩] তারা হলেন, আটককৃত পৌর শহরের দক্ষিণ সন্দারই গ্রামের বেলালের ছেলে নয়ন আলী(২৬) মৃত লাল মিয়ার ছেলে রফিক হোসেন(২৮) রফিকের ছেলে মিলন হোসেন(৩০)। এছাড়ারাও পলাতক আসামীরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সোহাগ হোসেন ও আতিকুল ইসলাম।

[৪] মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এস আই) আহসান হাবীব বলেন, সম্প্রতি ভুয়া ডিবি পরিচয়ে পৌর শহরের মহলবাড়ী গ্রামের বাদশার ছেলে হিমেলের কাছে এক রাতে মাদকের মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে বাধ্য করে রাতারাতি এক লাখ চল্লিশ হাজার টাকা নেয় এই চক্রটি।

[৫] ঘটনাটি নিয়ে সন্দেহ হলে পরে হিমেলের বাবা বাদশা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে গত বৃহস্পতিবার(৩০ এপ্রিল) রাতে আটককৃত তিনযুবককে কৌশলে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদে কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করা হয়। পলাতক আসামীদেরও ধরার প্রক্রিয়া চলছে বলেও জানান তদন্তকারী কর্মকর্তা আহসান হাবীব।

[৬] হিমেলের বাবা বাঁদশা মুঠোফোনে জানান, আমার ছেলে পার্শ্ববতী হরিপুর উপজেলার যাদুরানী বাজারে ব্যবসায়ীক কাজে গেলে পথিমধ্যে নয়ন আলী আমার ছেলের সঙ্গ ধরে পরিকল্পিতভাবে ভুয়া ডিবির হাতে তুলে দিয়ে মাদকের মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে রাতারাতি আমার কাছে এক লাখ চল্লিশ হাজার টাকা নেয়। তবে ঘটনাটি সন্দেহজনক মনে হলে আমি থানার আশ্রয় নেই।

[৭] রাণীশংকৈল থানা পরির্দশক আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলায় হয়েছে। ঘ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ