শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ০২ মে, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশিয় অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

মাসুদ আলম : [২] আজ দুপুরে গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকায় অভিযান চালিয়ে মো. মিন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। তার কাছ থেকে একটি ষ্টীলের চাপাতি, ১ টি ট্রাক,১টি মোবাইল এবং নগদ ১৩০ টাকা উদ্ধার করা হয়।

[৩] র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প সূত্রে জানা গেছে, একটি ট্রাকে করে একটি বাসার মালামাল নিয়ে ট্রাকের ড্রাইভার এবং হেলপার ঢাকা থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা হয়ে ময়মনসিংহে যাচ্ছিলো। গাজীপুর সালনা বাজার এলাকা থেকে ৫ জন ব্যক্তি মিলে জোরপূর্বক যাত্রী সেজে উক্ত ট্রাকে উঠে। মালবাহী ট্রাকটি গাজীপুরের মাস্টারবাড়ী এলাকায় পৌছানো মাত্র ডাকাত সদস্যরা তাদের সাথে থাকে ধাড়ালো অস্ত্র দিয়ে ট্রাকের ড্রাইভার এবং হেলপার এর গলায় ধরে মেরে ফেলার হুমকি দেয় এবং সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ট্রাকের ড্রাইভার এবং হেলপার এর চিৎকার-চেঁচামেচিতে র‌্যাবের টহল ডিউটিতে কর্মরত সদস্যরা তাদের পিছনে ধাওয়া করে মিন্টু মিয়া গ্রেফতার করে এবং তার সহযোগিরা ডাকাত পালিয়ে যায়। তারা একটি সংঘবদ্ধ ডাকাতি দলের সক্রিয় সদস্য।

  • সর্বশেষ