শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০১ মে, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ০১ মে, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা সন্দেহে মৃত্যুর পরে নমুনা সংগ্রহ

শেখ সাইফুল কবির, বাগেরহাট : [২]  উপজেলার চিংড়াখালী ইউনিয়নের সিংজোড় গ্রামে করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে দিকে লাশ দাফনের পূর্বে তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন ও ইউপি চেয়ারম্যান আলি আক্কাস বুলু নিশ্চিত করেছেন।
[৪] জানা গেছে, অত্র গ্রামের মৃত ব্যক্তি  ২৯ এপ্রিল জ্বর ও কাশি নিয়ে পার্শ্ববর্তী ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম এর কাছে চিকিৎসা নেয়।  চিকিৎসাপত্র দেয়ার পাশাপাশি টাইফয়েডের পরীক্ষা করানো হয়। তবে তার টাইফয়েড ছিলনা। পাতলা পায়খানা ছিল। লিভার ও কিডনী সমস্যায় ভুগছিল। ৩০ এপ্রিল তিনি মারা যান। বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন জানান, রাত সাড়ে ৩ টার দিকে মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শুক্রবার প্রেরণ করা হয়েছে। তিনি দীর্ঘদিন সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে মনে হয়না তিনি করোরা উপসর্গে মারা গেছে। টেষ্টে নিশ্চিত হওয়া যাবে।

[৬] এদিকে হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামে এর আগে আরেক জনের মৃত্যুতে করোনা সন্দেহে দাফনের পূর্বে তার নমুনা সংগ্রহ ও ষ্টেষ্টে করোনা পজেটিভ ধরা পড়ে। রাতেই উপজেলার ৫০ পরিবার লকডাউন করে দেন প্রশাসন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়