শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেশী সমস্যা হলে আমাকে কল দিন, ফেসবুক পোস্টে শহীদ আলমগীর

ইমরুল শাহেদ : [২] করোনা সংকটের কারণে শিল্পী ও কলা-কুশলীদের একটি অংশের আয়-রোজগার না থাকায় বেশ সমস্যায় পড়েছেন। কারো কারো ঘরে খাবার নেই, হাতে নগদ অর্থ নেই, কেউ চেষ্টা করেও জীবিকার পথ খুঁজে পাচ্ছেন না। তারা কারো কাছে হাত পাততে পাছেন না। কারো কাছে ত্রাণ সহায়তাও চাইতে পারছেন না। এই পরিস্থিতিতে শিল্পী সংঘ এগিয়ে এলেও অভিনেতা ও প্রযোজক শহীদ আলমগীর ব্যক্তিগতভাবেই সহকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি বলেন, যাদের ঘরে একেবারেই খাবার নেই তারা গোপনে আমাকে জানালে আমার সামর্থ্য অনুযায়ী বি-ক্যাশের মাধ্যমে তাদের সহায়তা করার চেষ্টা করছি। কারণ আমি যাদের সহায়তা করছি আমি চাই সেটা কেউ না জানুক।

[৩] গত শনিবার শহীদ আলমগীর নিজের ফেসবুক ওয়ালে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন। সেখানে লেখা আছে ‘বেশী সংকটে পড়লে আমাকে কল দিন’ (কাছের মানুষদের জন্য প্রযোজ্য)। আসলে এইরকম ব্যতিক্রমী উদ্যোগ আমাদের দেশে দেখা যায়না বলেই চলে। পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় অনেক বিলবোর্ডে দেখা যায় বিপদে পড়লে দিদি’কে কল দেন।

[৪] শহীদ আলমগীর বলেন,’দেশের অবস্থা একদমই ভালো না। করোনা ভাইরাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আমার কাছের অনেকেই আছেন হয়তো লজ্জায় তারা কাউকে কিছু বলতে পারছেন না। তাই আমি নিজ উদ্যোগে শুধু যারা আমার পরিচিত কাছের মানুষ তাদের জন্য আমি সামান্য কিছু হলেও উপকার করতে চাই। আর সেই ইচ্ছে থেকেই আমি এভাবে তাদেরকে সহায়তা করছি। আমার কাছের অনেক পরিচিতজনরা আমাকে ফোন দিয়ে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। আমি কাউকেই নিরাশ করছিনা। আবার দেখা যায় অনেকের একটু বেশি সমস্যা তখন আমি তাদের কাছ থেকে তিনদিন সময় চেয়ে নিচ্ছি। তবুও বিপদে পড়া আমার কাছের মানুষদের ফিরিয়ে দিচ্ছি না। যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে আমি তাদেরকে এভাবে সহায়তা করে যাব।’

  • সর্বশেষ