শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের কাছ থেকে ভ্রাতৃত্ববোধ ও মানবিকতা শেখা উচিত

হারুন উর রশিদ : করোনায় মারা গেছেন পুলিশ কনস্টেবল জসিম উদ্দিন (৪০)। এই করেনাকালে আমরা দেখি করোনা তো দূরের কথা সাধারণ রোগে কেউ মারা গেলেও মৃতদেহের কাছে কেউ যান না। পাড়া প্রতিবেশী সেতো অনেক দূরের, আপনজনই খুঁজে পাওয়া যায় না। দাফনের সময় কেউ থাকেন না। কিন্তু কনস্টেবল জসিম উদ্দিনের সহকর্মীরা তিনি করোনায় মারা গেছেন বলে তাকে ছেড়ে যাননি। তাকে ঠিকমতো দাফন করেছেন। দাফনের আগে জানাজা পড়েছেন। জানিয়েছেন সহকর্মীর প্রতি বীরোচিত সম্মান। সহকর্মীরা তাকে দেখছেন বীর হিসেবে। তার পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। আমার কাছে এটা দেখে মনে হয়েছে এই হচ্ছে আমাদের মানবিক পুলিশ। এই হচ্ছে ভ্রাতৃত্ববোধসম্পন্ন আমাদের পুলিশ। এটাই আমাদের পুলিশ বাহিনী।
তারাই এখন করোনার রোগী নিয়ে হাসপাতালে যান। লাশ দাফনের লোক পাওয়া না গেলে যোগাড় করেন। কোনো এলাকা প্রয়োজনে লকডাউন করেন। সামাজিক দূরত্ব মানানোর জন্য মাঠে কাজ করেন। করোনায় বাড়িওয়ালা ভাড়াটিয়াকে নামিয়ে দিলে পুলিশ গিয়ে আবার বাসায় তুলে দেয়। তাই আমি মনে করি পুলিশের কাছ থেকে আমাদের এখন মানবতা ও ভ্রাতৃত্ববোধ শেখা উচিত। পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। তার রুহের মাগফেরাত কামনা করি। বিশেষ দ্রষ্টব্য : ৩০ এপ্রিল আরও দুজন পুলিশ সদস্য মারা গেছেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়