শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে গোপনে লাশ দাফন, ৩ দিন পর করোনা শনাক্ত

আরিফ হোসেন: [২] শিবচরের উমেদপুরে গোপনে ঢাকার জুরাইনের এক কসাইয়ের লাশের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০এপ্রিল) ওই ব্যক্তির করোনা শনাক্তর খবর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছেছে। নিউজ২৪

[৩] গত ২৭ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে ঢাকার জুরাইনের মাংস বিক্রেতার (৫৯) মৃত্যুবরণ করেন। ঢাকার মিডফোর্ড হাসপাতালে নেয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়। ওই রাতেই ওই মাংস বিক্রেতাকে শিবচরের উমেদপুরে নিজ বাড়িতে আনা হয়। নমুনা সংগ্রহের বিষয়টি গোপন করে জানাজা স্বজনরাসহ এলাকাবাসি অংশ নিয়ে তার দাফন সম্পন্ন।

[৪] কফিন বক্সটিও মাটিতে না পুতে বাইরে রাখা হয়েছে যা অত্যন্ত বিপদজনক। বৃহস্পতিবার সকালে তার করোনা শনাক্তর খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে পৌঁছায়।

[৫] প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা গিয়ে ওই বাড়িসহ সংস্পর্শে আসা ২৫ টি বাড়িকে বিশেষায়িত লকডাউন করেন।

[৬] মৃত ব্যক্তির এক স্বজন বলেন, চাচা মারা যাওয়ার পর চাচাতো বোনও গলা ব্যাথা ও ঠান্ডায় ভুগছে। আমাদের পরিবারের একজন আজ ঢাকায় মারা গেছেন।

[৭] উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, যে মারা গেছেন তার অসুস্থ মেয়ের নমুনা পরীক্ষা আগামীকালই নেয়া হবে। এভাবে গোপন রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা খুবই কঠিন হবে।

[৮] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ঢাকার ওই ব্যক্তির গোপনীয়তার সাথে খুব তরিঘড়ি করে জানাজা ও দাফন সম্পন্ন করেছে। আমরা করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পর ২৫ টি বাড়ি লকডাউন করেছি। ওই বাড়িসহ ওই এলাকায় লাল ফ্লাগ টানিয়ে দেয়া হয়েছে।

[৯] এ পর্যন্ত শিবচরে মোট আক্রান্তর সংখ্যা ২০জন। এদের মধ্যে দুইজন মারা গেছেন। সুস্থ্য ১৩জন এবং বাকি ৫ জন চিকিৎসাধীন আছে। এ পর্যন্ত মাদারীপুর জেলায় ৩১ জন আক্রান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়