শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনার সঙ্গে কথা বলার পর মোদীর টুইট

আবুল বাশার নূরু:[২] করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আলাপের পরপরই তা নিশ্চিত করে কী কথা হয়েছে, মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

[৩] নিজের টুইটে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি, তাকে এবং তার দেশের মানুষকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে। এছাড়া আমরা করোনা ভাইরাস পরিস্থিতি এবং তা মোকাবিলায় ভারত-বাংলাদেশ উভয়ের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকারেই চলবে।

[৪] এর আগে বুধবার বিকেল ৫ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড-১৯ মহামারিতে সৃষ্ট পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন প্রতিবেশী দুই নেতা।

[৫]পরে করোনা ভাইরাস মহামারিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে ঢাকা-দিল্লি, সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব ইহসানুল করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়