শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারাবি নামাজের গুরুত্ব ও ফযিলত

ইসমাঈল আযহার: রমযান মাসের বিশেষ একটি আমল হচ্ছে রাতে ঈশার নামাযের পর বিতরের পূর্বে তারাবীহ্র নামায আদায় করা। নারী-পুরুষ উভয়ের জন্য তা সুন্নতে মুআক্কাদাহ।

আল্লাহ রাব্বুল আলামীন রমযান মাসে দিনে রোযাকে ফরজ করেছেন। আর তার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার মাধ্যমে তারাবির মতো মূল্যবান এ উপহার দান করেছেন। বস্তুত তারাবি রমযান মাসের এমন একটি বিশেষ ইবাদত, যা রমযান ছাড়া অন্য কোনও মাসে আদায় করা সম্ভব না। রমযান মাসের অন্যান্য আমল রমযান ছাড়াও আদায় করা যায়। যেমন রমযান মাস ছাড়াও রোযা রাখা যায়, ইতিকাফ করা যায়। কিন্তু রমযান ছাড়া অন্য সময় তারাবি আদায় করা যায় না। এমনকি চাঁদ ওঠার পর তারাবি নামাযের মাধ্যমেই রমযানের মূল আমল শুরু হয়। অতএব রমযান মাসে তারাবীহ্র নামায অত্যন্ত তাৎপর্যময় একটি ইবাদত।

তারাবিতে কোরআনের সাথে মানুষের বিশেষ সম্পর্ক স্থাপিত হয় এবং এর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدّمَ مِنْ ذَنْبِهِ.

যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের প্রত্যাশা নিয়ে কিয়ামে রমযান আদায় করবে তার বিগত গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।  সহীহ বুখারী,

অতএব তারাবীহর ব্যাপারে যত্নবান হওয়া চাই। আর খতম তারাবি পড়তে পারলে তো আরও ভাল। তবে তাড়াহুড়া করে তারবি নয়; তারাবি হতে হবে কোরআনের হকের প্রতি যথাযথ লক্ষ রেখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়