শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাঠে ফুটবলারদের থুতু ফেলা আটকাতে শাস্তির বিধান আনছে ফিফা

স্পোর্টস ডেস্ক : [২] করোনা পরবর্তী বিশ্ব হয়তো নতুন কিছু দেখবে। নতুনভাবে বাঁচতে শিখবে। তাই এখন থেকে নিয়মগুলোকে সামনে আনার চেষ্টা করছে বড় বড় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে। তেমনই এক উদ্যোগ নিতে যাচ্ছে ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। গোল

[৩] ফিফার মেডিকেল কমিটি সাবধান করে দিল থুতুর ব্যাপারেও। ফুটবলারদের জন্য এটা খুব স্বাভাবিক ব্যাপার। ম্যাচের পুরো সময়টায় তাদের মাঠময় দৌড়াতে হয়, ফলে ঘাম বা থুতু তাদের ফেলতেই হয়। হয়তো সামনের সময়টায় বাধ্য হয়ে আটকে রাখতেই হবে ফুটবলারদের। কারণ এখন থেকে মাঠে থুতু ফেললে শাস্তি হিসেবে হলুদ কার্ড পেতে পারেন তারা, এমনকি হতে পারেন নিষিদ্ধও। ইএসপিএন

[৪] লালা বা থুতুর মাধ্যমে এই ভাইরাস সহজেই ছড়িয়ে পড়তে পারে। তাই মাঠের মধ্যে মুখে থুতু আসলেই যাতে সেটা ফেলে না দেন ফুটবলাররা, সেজন্য আইন প্রণয়ন করতে পারে ফিফা। করোনার কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ফুটবল। তাই ভাইরাসের প্রকোপ একটু যেখানে কমে এসেছে, সেখানেই খেলা চালানোর প্রস্তুতি চলছে। ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব অনুশীলনও শুরু করেছে। স্কাই স্পোর্টস

[৫] তবে এর মধ্যে খেলা যদি শুরু হয়ও, থুতুর ব্যাপারে সতর্ক থাকতে হবে ফুটবলারদের। প্রয়োজনে ফুটবলারদের হলুদ কার্ড দেয়ার পরামর্শ দিলেন ফিফার মেডিকেল কমিটির প্রধান মাইকেল ডি’হগলে। তিনি বলেন, ‘ফুটবল মাঠে এটা খুব নিয়মিত একটা অভ্যাস। আর এটা মোটেই স্বাস্থ্যকর নয়। তাই যখন ফুটবল আবার শুরু হবে, আমার মনে হয় আমাদের এটা এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। প্রশ্ন হলো, সেটা সম্ভব হবে কি না। প্রয়োজনে তারা হলুদ কার্ড দিতে পারেন।’

[৬] বিশেষজ্ঞরা মনে করছেন, সাধারণত যেভাবে ফুটবল ম্যাচগুলো হয়, তাতে থুতুর মাধ্যমে এক খেলোয়াড় থেকে আরেক খেলোয়াড়ের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে লড়াইয়ের সময়টায় কোনো খেলোয়াড় যদি লক্ষণবিহীন অবস্থায় থাকেন।

  • সর্বশেষ