শিরোনাম
◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা ◈ ‌ফিফা সভাপ‌তি আসিয়ান কাপ ঘিরে নতুন স্বপ্নের কথা শোনালেন ◈ বাংলাদেশ-ভারত বৈঠকে বন্ধ ট্রেন চালুর কোনো আলোচনাই হয়নি ◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর...

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানিতে ৬.৬ শতাংশ কমে যাচ্ছে অর্থনীতি

মুসা আহমেদ: [২] করোনায় ডাকা লকডাউনের কারণে চলতি বছরে জার্মানির অর্থনীতি ৬.৬ কমে যাবে বলে মনে করছেন দেশটির অর্থনীতি বিশ্লেষণধর্মী সংস্থা ইফো। সংস্থাটি জানায়, করোনার কারণে হওয়া অর্থনৈতিক ক্ষতি দু বছরেও কাটিয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। রয়টার্স

[৩] ইফোর বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় প্রবৃদ্ধি ২০২১ শেষের দিক পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে না দেশটির অর্থনীতি। চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি কমেছে ১.৯ শতাংশ। তবে চলমান ও সাম্প্রতিক আর্থিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে ইফো বলছে, দ্বিতীয় প্রান্তিকে দেশটির ১২.২ শতাংশ অর্থনীতি কমে যাবে।

[৪] অর্থনীতিতে ভবিষ্যদ্বাণী দেয়া ইফোর প্রধান টিমো ওয়োলমার্শাসার এক বিবৃতিতে বলেন, করোনার আগ মুহুর্তে দেশটির অর্থনীতিতে যে অবস্থাতে ছিলো, ২০২২ সালের আগে সেই অবস্থাতে ফেরা সম্ভব না। ২০২১ সালে দেশটিতে আরো অন্তত ৮.৫ শতাংশ আর্থিক প্রণোদনা বাড়াতে হতে পারে।

  • সর্বশেষ