শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাকিমপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, ৬ টি বাড়ি লকডাউন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: [২] সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম নিশ্চিত করছেন।

[৩] সে উপজেলার নওপাড়া গ্রামের ছেলে। সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসি ল্যাবের কোভিড-১৯ রোগ শনাক্ত করণ পরীক্ষয় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তি বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলো । খবর পেয়েই উপজেলা প্রশাসন ওই যুবকের বাড়ীসহ আশপাশের আরো ৬ টি বাড়ি লকডাউন করেন।

[৪] জানা যায়, আক্রান্ত ওই যুবক গত ২১ শে এপ্রিল ঢাকা নারায়নগঞ্জের কর্মস্থল থেকে বাড়িতে আসেন। গ্রামবাসীর এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে পরদিন ২২শে এপ্রিলে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসি ল্যাবে পাঠানো হয়। সোমবার যুবকের নমুনায় কোভিড-১৯ শনাক্ত হয়।

[৫] খবর পেয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ আল হাসান ও ওসি আব্দুর রাজ্জাকসহ একটি টিম ওই বাড়িতে গিয়ে খোজ খরর নিয়ে আশপাশের মোট ৬ টি বাড়ি লকডাউন করেন।

[৬] হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত ওই যুবক সুস্থ আছেন। এবং লকডাউনকৃত বাড়িগুলোতে খাবার পৌছানো হবে। এ ছাড়াও তারা যেন কোন সমস্যায় না পড়ে সেজন্য তাদেকে আমাদের মোবাইল নাম্বার দেয়া হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ