শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে চিকিৎসকসহ ৮ করোনা রোগী শনাক্ত, জেলায় আক্রান্ত মোট ২১ জন

এম. মাহফুজুর রহমান, ঝিনাইদহ: [২] মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ২৩ টি নমুনার মধ্যে এ ৮ টির ফলাফল পজিটিভ আসে।

[৩] আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ, শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জনসহ ৪ জন, কালীগঞ্জে ২ জন এবং কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রয়েছে।

[৪] বর্তমান পরিস্থিতিতে জেলায় সব থেকে বেশী করোনা আক্রান্ত হচ্ছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত ২১ জনের মধ্যে ৪ জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মী রয়েছে ১৩ জন। ইতোমধ্যেই শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ ব্যতিত অন্যান্য বিভাগের সেবা কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

[৫] ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের চিকিৎসক ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। গত ৪ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরো জানান, বর্তমান অবস্থা থেকে রক্ষা পেতে সকলকে শারিরীক দুরত্ব মেনে সচেতন থাকার কোনো বিকল্প নেই।

[৬] এদিকে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাটে-বাজারে মানা হচ্ছে না শারিরীক দুরত্বের নির্দেশনা। গাদা-গাদি করে মানুষ কেনা-বেচা করছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ