শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রপ্তানিমুখী শিল্পখাতে শ্রমিকদের বেতন দিতে প্রণোদনার অর্থ পেতে ঋণ আবেদনের সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

শরীফ শাওন : [২] প্রণোদনার তহবিল থেকে ঋণ নেয়ার সময় ২ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর আগে আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল। তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএসহ বিভিন্ন শিল্প-বাণিজ্য সংগঠনের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হয়।

[৩] মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে। দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

[৪] সার্কুলারে জানানো হয়, ২ মে পর্যন্ত প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে ঋণ প্রদানকারী ব্যাংক তাদের ঋণের চাহিদা বাংলাদেশ ব্যাংকে ৩ মের মধ্যে পাঠাবে।

[৫] এতে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আলোচ্য আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এবং হাইটেক পার্কের টাইপ-বি শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা যাবে।

  • সর্বশেষ