শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯ মে বাংলাদেশ ও নভেম্বরে সারা বিশ্ব থেকে বিলুপ্ত হবে করোনা: সিঙ্গাপুরের গবেষকদল

লিহান লিমা: [২] সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ডিজাইন (এসইউটিডি) এর ডেটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকদল এ তথ্য দিয়েছেন। গোটা বিশ্বের সংক্রমণ হারের ওপর ভিত্তি করে ‘সাসপেক্টেবল-ইনফেক্টেড-রিকোভারেড) এসআইএর মডেলের ভিত্তিতে বলা হয়েছে, ২৯ মে এর মধ্যে সারা পৃথিবীতে করোনার সংক্রমণ প্রায় ৯৭ শতাংশ কমে আসবে এবং ২৬ নভেম্বরের মধ্যে পৃথিবীতে করোনার সংক্রমণ শতভাগ কমে যাবে। এসইউটিডি ওয়েব।

[৩] তারা তাদের ওয়েবসাইটে বিশ্বের ১৩১টি দেশের করোনা সংক্রমণ হারের তথ্য তুলে ধরে। এই মডেলে বলা হয়, ১২ মে’র মধ্যে বাংলাদেশ করোনার সংক্রমণ ৯৭ শতাংশ কমে আসবে। এবং ১৯ মে’র মধ্যে বাংলাদেশ থেকে ৯৯ ভাগ বিদায় নিবে করোনা ভাইরাস। ভারতে ২১ মে নাগাদ করোনার সংক্রমণ ৯৭ ভাগ কমে আসবে ও ২৬ জুলাই করোনা মুক্ত হবে ভারত। মডেল অনুসারে ৬ মে ফ্রান্স, ৮ মে ইতালি, ১৬ মে ব্রিটেন, ১৪ মে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ৯৭ শতাংশ কমে যাবে। এবং ১৩ জুন অস্ট্রেলিয়া, ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ শতভাগ কমে যাবে।

[৪] ১৯২৭ সাল থেকেই এসআইএ মডেল প্রয়োগ করা হয়। এই মডেলের সাহায্যে মূলত বায়ুবাহিত রোগের (হাম, মাম্পস প্রভৃতি) সংক্রমণের ফলে শিশুদের ক্ষেত্রে প্রাপ্ত ইমিউনিটি দেখা হত। তাই করোনায় এই মডেলের কার্যকারীতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এই মডেলে সংক্রমণ হারের বিষয়টিকে সার্বিক সরলীকরণ করা হয়েছে।

[৫] বিশ্ববিদ্যালয়টিও জানিয়েছে, তাদের এই পরিসংখ্যান শুধুমাত্র পরবর্তী গবেষণার তথ্য হিসেবে গুরুত্ব পাচ্ছে। জটিল ও সংক্রমণ রোগের ক্ষেত্রে এই পরিসংখ্যান উপযুক্ত নাও হতে পারে। তারা তাদের এই মডেলের ভিত্তিতে করোনার সংক্রমণ প্রতিরোধে গৃহিত পদক্ষেপে কোনোরকম শিথিলতা আনতে নিষেধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়