শিরোনাম
◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ◈ আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু ◈ চট্টগ্রাম-মোংলা-পায়রা বন্দর ব্যবহারে ভারতের সুবিধা, আওয়ামী লীগ আমলের তিন চুক্তি নিয়ে উঠছে প্রশ্ন!

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ধানঝাড়া মেশিন চাপায় স্কুলছাত্র নিহত

রহিদুল খান: [১] যশোরের চৌগাছায় স্থানীয় ধানঝাড়া মেশিনের (ফুকো) নিচে চাপা পড়ে আব্দুল লতিফ (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের দক্ষিণ পাড়ার হাদিউজ্জামানের ছেলে ও মুক্তারপুর আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র।

[২] পুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার শওকাতুল ইসলাম রিপন জানান নিহত আব্দুল লতিফ লেখাপড়ার পাশাপাশি গ্রামের এক ব্যক্তির ধানঝাড়া মেশিনে কাজ করতো। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গ্রামের মাঠে ধান ঝাড়ার কাজ সেরে চৌগাছা-ঝিকরগাছা সড়ক দিয়ে জাহাঙ্গীরপুর গ্রামে ধানঝাড়া মেশিন পাওয়ার টিলার দিয়ে টেনে নিয়ে বাড়ি যাচ্ছিল। নিজের বাড়ির প্রায় সামনে পৌছলে ধানঝাড়া মেশিন টেনে নিয়ে যাওয়া পাওয়ার টিলারটি একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে ধানঝাড়া মেশিনটি সড়কের পাশেই উল্টে যায়। এসময় ধানঝাড়া মেশিনের চালকের আসনে থাকা আব্দুল লতিফ মেশিনটির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৩] দশপাকিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমি ঘটনাস্থলেই আছি। এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে।

  • সর্বশেষ