শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ আশঙ্কায় স্যানিটাইজার খেয়ে যুবকের মৃত্যু

বিডি প্রতিদিন : [২] করোনায় ভীত হয়ে বাড়িতে রাখা স্যানিটাইজার ঢকঢক করে খেয়ে নিলেন। তা-ও আবার এক বোতল নয়, পুরো দু-বোতল! খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বছর ২৯-এর এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তার মৃত্যু হয়। সোমবার ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের ধারবাদ জেলায়।

[৩] এর আগে বেঙ্গালুরুতে করোনা আক্রান্ত মধ্যবয়সি এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ হাসপাতালের ছ-তলা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। সিনিয়র এক পুলিশ কর্মকর্তা জানান, মধ্যবয়সি ওই ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। এদিন সকালে ট্রমা ওয়ার্ড থেকে ঝাঁপ দেন।

[৪] চিকিৎসকরা জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির কিডনির সমস্যাও ছিল। বেঙ্গালুরু শহরের দক্ষিণ ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার জানান, এই ঘটনার তদন্ত চলছে। গণমাধ্যম বলছে, সোমবার সকাল পর্যন্ত কর্নাটকে করোনা আক্রান্ত বেড়ে ৫১০ হয়েছে। তার মধ্যে সুস্থ হয়ে ওঠায় ১৮৮ জনকে ছেড়েও দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে ১৯ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়