শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রয়োজনীয় শ্রমিকদের ডেকে গার্মেন্টস কারখানা খোলছেন মালিকরা

বিশ্বজিৎ দত্ত : [২] কারখানায় কাজ কম, শুধুমাত্র নীটিং, ডাইয়িং ও সেম্পল সেকশন চালু করা হয়েছে। আগামী ২ মে সকল গার্মেন্ট ইউনিট চালু করা হবে। জানিয়েছেন বিকেএমই্এর সহসভাপতি মোহম্মদ হাতেম।

[৩] নীটিং গার্মেন্টের মধ্যে ১০৪টি খোলা হয়েছে। বিজিএমইএ ঢাকা ও আশোপাশের, সাভার আশুলিয়া ও চট্ট্রগ্রামের গার্মেন্ট খোলেছে।

[৪] কাজের ভিত্তিতে যখন যাদের দরকার তখন শ্রমিকদের ডেকে আনা হচ্ছে। অন্যদের বাড়িতে থাকতে বলা হয়েছে।

[৫] কারখানায় শ্রমিকদের সাবান দিয়ে হাত ধুয়ে কারখানায় প্রবেশ করতে হয়। আবার ৩ ঘন্টা পর পর সাবান দিয়ে হাত ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে। কারখানায় ঢোকার সময় ব্রিচিং পাউডার মেশানো জলে পা ১০ ২০ সেকেন্ড রেখে কারখানায় প্রবেশ করছে।

[৬]বিজিএমইএর সহসভাপতি জানিয়েছেন, মাস্ক দেয়া হয়েছে। কারখানায় এমনিতেই প্রত্যেকেই ৫ ফিট দূরে বসে কাজ করে। তবে তিনি আশংকা করছেন শ্রমিকদেও বাসস্থানের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। তিনি বলেন, সচেতনতার কথা বলেছি। তার পরেও এক্ষেত্রে শ্রমিকদের বাসস্থানের বিষয়টি সরকারের দেকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়