শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার সিরাজুল হকের মৃত্যুতে প্রবাসী কল‌্যাণ মন্ত্রীর শোক

[১] জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার সিরাজুল হকের মৃত্যুতে প্রবাসী কল‌্যাণ মন্ত্রীর শোক

সুজন কৈরী : [২] সিলেটের জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী  ইমরান আহমদ।

[৩] সোমবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, সিরাজুল হক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন অকুতোভয় বীর সেনানীকে হারাল। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের কারণে মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

[৪] মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
[৫] বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক (৬৮) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার রাত নয়টায় নিজ বাসভবনে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়