শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরবন্দি নগরবাসীকে কিছুক্ষণের জন্য রঙ্গিন করেছে রংধনু

লাইজুল ইসলাম : [২] অসাধারণ এক দৃশ্য দেখলো রাজধানীবাসী। বিকেলে প্রায় সবাই দেখেছেন আকাশে সুন্দর রংধনু। অসাধারণ সুন্দর রংধনুর বলয় রাজধানীবাসীর মনে কৌতুহল সৃষ্টি করে। ছাদে ও ব্যালকুনি থেকে মনোমুগ্ধকর এই দৃশ্য ক্যামেরায় বন্দি করেন নগরবাসী।

[৩] গোধূলি বেলার রংধনুর সৌন্দর্য একটু রঙিন আলো ছড়িয়ে দিয়েগেছে লকডাউনে ঘরে বন্দী মানুষের ভিতরে। বৃষ্টি তারপর মেঘলা আকাশে এমন সাত রঙে রাঙানো রংধনু দেখে কিছুক্ষণের জন্যহলেও মন ভালো হয়ে যায় নগরবাসীর।

[৪] বিকেল সাড়ে পাঁচটার একটু পরে নগরবাসীর নজরে আসে চোখ জোড়ানো এ দৃশ্য। যা সামাজিক যোগযোগ মাধ্যমে এখন ঘুরপাক খাচ্ছে। ফেসবুকের ওয়ালযেনো রংধনুতে সাত রাঙ্গা হয়ে উঠেছে।

[৫] এবিষয়ে নাগরিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারাহ হোসাইন বলেন, বিকেলে অফিস থেকে বাসায় আসার সময় এই দৃশ্য অবলোকন করেছি। সত্যিই কি সুন্দর ছিলো। করোনার এই পরিস্থিতিতে মনকে রাঙ্গিয়ে গেছে রংধনু।

[৬] চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার রাশেদ নিজাম বলেন, এমন ঘরবন্দি সময়ে এত সুন্দর রংধনু আসলেই দেখার মত। মনকে ছুঁয়ে গেছে বিকেলটা। এমন সুন্দর রংধনু বহুদিন পর দেখা গেলো।

  • সর্বশেষ