শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যেভাবে কাজ করে করোনাভাইরাস এন্টিবডি হোমটেস্ট কিট

মুসা আহমেদ: [২] ব্রিটেন সরকার এরইমধ্যে ঘরে বসে করোনাভাইরাস এন্টিবডি পরীক্ষা করার রূপরেখা প্রণয়ন করেছে। আঙুলে ছোট্ট ছিদ্র করে এ এন্টিবডি টেস্ট বাড়িতেই করতে পারবে দেশটির করোনা আক্রান্ত নাগরিকরা। এ টেস্ট কিট সরবরাহ করবে ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ও বুটস। দ্য টেলিগ্রাফ

[৩] টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, এন্টিবডি টেস্ট এমন একটি টেস্ট যার মাধ্যমে কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর তার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কিনা কিংবা এ থেকে সুস্থ হওয়ার সক্ষমতা আছে কিনা জানা যায়। এ টেস্টকে সিরোলজিক্যাল টেস্টও বলা হয়।

[৪] প্রতিবেদনে আরো বলা হয়, বাসায় বসে এ ব্লাড টেস্ট করার জন্য প্রথমে রক্ত সংগ্রহ করার ডিভাইস দরকার। যার নাম ফিঙ্গার প্রিকস কিটস ডিভাইস। এ ডিভাইস দিয়ে একটা আঙুলের অগ্রভাগ ছোট করে ছিদ্র করে রক্ত সংগ্রহ করতে হবে। এ টেস্টের মাধ্যমে ১৫ মিনিটেই পাওয়া যাবে ফলাফল।

[৫] চীন থেকে এ ডিভাইস আমদানিতে প্রথমবার ব্যর্থ হলেও আগামী সপ্তাহগুলোতে লাখ লাখ এন্টিবডি টেস্ট এ প্রক্রিয়ায় সম্পন্ন করার আশা দেখছে ব্রিটেন সরকার।

[৬] অন্যদিকে, জার্মানির রোগ নির্ণায়ক সংস্থা সিমেনস হেলফনিয়ারস সম্প্রতি এক ঘোষণা দেন, অতীতে করোনা সংক্রমিত হয়েছে কিনা তা জানার জন্যই তারা এন্টিবডি ব্লাড টেস্ট উৎপাদন করতে যাচ্ছে। এ ধরনের টেস্ট কিট পাওয়া যাবে মে মাসের শেষ দিকে। জুন থেকে প্রতিমাসেই ২৫ মিলিয়নের বেশি টেস্ট কিট উৎপাদন করবে এ প্রতিষ্ঠান।

  • সর্বশেষ