শিরোনাম
◈ মার্কিন বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ট্রাম্পকে কি ক্ষমতা থেকে সরাতে পারবেন ডেমোক্র্যাটরা? ◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা ◈ ‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ ◈ ভারতীয় ভিসা পেতে নতুন শর্ত, যা করতে হবে আবেদনকারীদের ◈ যে কারণে মেজাজ হারালেন পরীমনি, যা ঘটেছিল আদালত চত্বরে (ভিডিও) ◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদগুলো করোনার হটস্পট, বললেন পাকিস্তানের চিকিৎসকরা

লিহান লিমা: [২] পাকিস্তান ইসলামিক মেডিক্যাল এসোসিয়েশনের চিকিৎসকরা সতর্ক কওে বলেছেন, ধর্মীয় নেতাদের চাপের মুখে রমজানে মসজিদে নামাজ পড়ার অনুমতি দেয়ার পর থেকেই মসজিদগুলোই হয়ে উঠছে করোনা সংক্রমণের প্রধান উৎস স্থল।’ এমএসএন, টাইমস অব ইন্ডিয়া

[৩]এসোসিয়েশনের সভাপতি ইফতেখার বার্নি শনিবার সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানে সংক্রমণ নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা নেই। গত ৬দিনে দ্বিগুণ ব্যক্তি করোনা সংক্রমিত হয়েছেন। এ পর্যন্ত ১২ হাজার ৬৫৭ জন করোনা শনাক্ত ও ২৬৫জন মারা দিয়েছেন। ১০০ ডাক্তারসহ ২০০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

[৪]এর আগে ধর্মীয় নেতাদের চাপের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রমজানে মসজিদে যাওয়ার অনুমতি দেন। তবে স্কুল ও অন্যান্য ব্যবসার ক্ষেত্রে লকডাউন জারি রয়েছে।

[৫]ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, পাকিস্তান উলামা কাউন্সিল মসজিদে প্রার্থনার সময় সামাজিক দূরুত্ব ্ও সরকারী গাইডলাইন মানার কথা জানিয়েছে। এ বিষয়ে ২০টি পয়েন্টের একটি নির্দেশিকা দেয়া হয়েছে।

[৬]কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ তাহির আশরফি, মুসলিমদের ওই গাইডলাইন মেনে চলার নির্দেশ দিয়েছেন। ভুল হলে, মসজিদ বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

[৭]নির্দেশিকা অনুযায়ী, পঞ্চাশোর্ধ কোনও ব্যক্তি, শিশু ও জ্বরে আক্রান্তদের মসজিদে ঢুকতে দেওয়া হবে না। মসজিদ ছাড়া রাস্তা, ফুটপাথ বা অন্য কোথাও তারাবি করা যাবে না। মসজিদে কোনও কার্পেট পাতা যাবে না এবং মসজিদের মেঝে নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। একজনের সঙ্গে অপরজনের ৬ ফুটের দূরত্ব থাকতে হবে ও মুখে মাস্ক পরতে হবে।

  • সর্বশেষ