শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে আইনশৃঙ্খলা সহায়তা সংক্রান্ত সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আনিস তপন : [২] শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে জানায়, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বরাষ্ট্র মন্ত্রণাণয়ের গঠিত সেলের মাধ্যমে সংগ্রহ করা তথ্য গণমাধ্যমকে জানাবেন।

[৩] আদেশে আরে বলা হয়, সম্প্রতি প্রাণঘাতি কোভিড-১৯ বাংলাদেশসহ বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। এরইমধ্যে ২০০টির বেশি দেশের মানুষ এই মহামরীতে আক্রান্ত হয়েছে এবং প্রতিদিন নতুনভাবে অসংখ্য মানুষ প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

[৪] এই সময়ে করোনাভাইরাস প্রতিরোধে আইন শৃঙ্খলা সহায়তা এবং এ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জননিরাপত্তা বিভাগের ‘করোনাভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা সহায়তা সংক্রান্ত সমন্বয় সেল’ গঠন করা হয়েছে।

[৫]এ সেলে প্রতিদিন একজন করে মোট ৮জন সিনিয়র সহকারী সচিব ও উপ সচিব দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়