শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে টিসিবি ডিলারসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি : [২] জেলার কালীগঞ্জে টিসিবি’র অনুমোদিত দ্রব্য তেল, চিনি, ছোলা ও ডাল বিক্রিতে অনিয়মের অভিযোগে আজাদ ইকবাল ওরফে শিপন মৃধা নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] একই সময় অনিয়মের অভিযোগে শহরের আরো দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে।

[৪] শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করেন।

[৫] আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শহরের মৃধা ট্রেডার্স নামে টিসিবি’র অনুমোদিত প্রতিষ্ঠানটি রাতের অন্ধকারে টিসিবি’র মাল বিক্রি করছিল। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে পৌরসভাধীন আড়পাড়া থেকে ২০ কেজি তেল, ১৭ কেজি ছোলা ও ৩০ কেজি চিনি উদ্ধার করে। পরে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করে। একই দিন দুপুরে শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আরো ১০ হাজার টাকা জরিমানা করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ