শিরোনাম
◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিংড়িশিল্পে ধস শুধু সাতক্ষীরায় প্রায় ২শ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

আরিফ হোসেন : [২] বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনার প্রভাবে গেল কয়েক মাস ধরেই ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে চিংড়ি রপ্তানি বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সাতক্ষীরার স্থানীয় বাজারে ১৪শ টাকা দরের চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৫শ থেকে ৬শ টাকায়। আর ১২শ টাকা দরের চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৪শ ৫০ টাকা থেকে ৫শ টাকায়। উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে মাছ বিক্রির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। নিউজ২৪

[৩] বাজারে ক্রেতা না থাকায় ভেটকি, টেংড়া, পারসে, তেলাপিয়াসহ সব ধরনের সাদা মাছের দরও কমে গেছে ।

[৪] চিংড়ী চাষি সমিতির নেতা আবুল কালামবাবলা বলেন, সরকার ঘোষিত প্রণোদনার পাশাপাশি ব্যাংক সুদ মৌকুফের দাবি।

[৫] করোনার প্রভাবে শুধু সাতক্ষীরা জেলাতেই মৎস্য খাতে প্রায় ২শ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় মৎস্য বিভাগ।

[৬] মৎস্য অধিদফতরের তথ্য, দেশের উপক‚লীয় জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় দুই লাখ ৭৬ হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়। গত বছর এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে পাঁচ হাজার কোটি টাকা।

  • সর্বশেষ