শিরোনাম
◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন ◈ ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পিংক বাস, এগিয়ে এলেন পুরুষচালক ◈ শ্রীলঙ্কার বিপক্ষে গল টে‌স্টে বড় জয় ভারতের ◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রপ্তানিমুখী কারখানা শ্রমিকদের মোবাইল ব্যাংকিংয়ে বেতন তুলতে হাজারে খরচ হবে ৪ টাকা : বাংলাদেশ ব্যাংক

শরীফ শাওন : [২] নির্দেশনাতে বলা হয়, এসকল শ্রমিকদের ক্ষেত্রে হাজারপ্রতি টাকা তুলতে ৮ টাকা মাশুল নেয়া হবে। তবে ৪ টাকা প্রদান করবে ঋণ প্রদানকারী ব্যাংক। বাকি ৪ টাকা দেবে টাকা উত্তোলনকারি শ্রমিক।

[৩] বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাশ, রকেট ও নগদসহ সকল মোবাইল আর্থিক সেবাদাতের (এমএফএস) এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

[৪] নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধে সরকার বিশেষ ঋণসুবিধা ঘোষনা করেন। এই টাকা উত্তোলনে শ্রমিকদের ব্যাংক ছাড়াও মোবাইল ব্যাংকিংয়ে প্রদানের নির্দেশ দেন। তাই এই স্কিমের আওতায় বেতন প্রদানের ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের স্বার্থে, শুধু খরচ আদায় ও কোনো কোনো প্রণোদনা প্রদানের নীতি গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

[৫] বিজিএমইএ জানায়, ৫ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শ্রমিকের মোবাইল ব্যাংকিং হিসাব খোলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়