শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করলো পালিয়ে আসা সেই মহিউদ্দিন, ১২০টি বাড়ি লকডাউন

আরমান কবীর : [২] মঙ্গলবার দুপুর ২ টায় তিনি ঢাকার কুয়েত মৈত্রী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার(২২ এপ্রিল) আইইডিসিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে মহিউদ্দিনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] তিনি ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউলী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। গত ৮ এপ্রিল মহিউদ্দিনের করোনা সনাক্তের কথা জানা যায় টাঙ্গাইলে আইইডিসিআরের পাঠানো তথ্য থেকে।

[৪] এ প্রসঙ্গে ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, মহিউদ্দিন গাজীপুরের একটি কারখানায় কাজ করতেন। গাজীপুরে থাকাবস্থায় জ্বর-সর্দি, কাশিতে আক্রান্ত হলে ঢাকায় আইইডিসিআরে তার নমুনা পরীক্ষা করান। এতে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

[৫] বিষয়টি জানতে পেরে নিজ বাড়ি ঘাটাইল উপজেলা রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউলি পশ্চিমপাড়া এসে মোবাইল বন্ধ রেখে দেন। বিষয়টি জানাজানি হলে, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার সন্ধান বের করা হয়। সেই রাতেই মহিউদ্দিনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেই সাথে ঘোনার দেউলি গ্রামে ১২০ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়