শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরায় প্রথম করোনা রোগি শনাক্ত, আক্রান্ত ব্যক্তি গাজীপুর ফেরত গামেন্টস কর্মী

রক্সী খান, মাগুরা প্রতিনিধি : [২] আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামে। ৩০ বছর বয়সী গামেন্টস কর্মী গাজীপুর থেকে ৬ দিন আগে মাগুরায় এসেছেন। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির গ্রাম লকডাউন ঘোষণা করেছে।

[৩] মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মাগুরায় এ পর্যন্ত ১০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহিত নমুনার মধ্যে ৯১ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে মাগুরায় এই প্রথম একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

[৪] সম্প্রতি গাজীপুর থেকে মাগুরার আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। আক্রান্ত ব্যক্তির শরীরে কোন উপসর্গ না থাকলেও মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ গাজীপুর ফেরত চার গামেন্টস কর্মীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে পাঠায়।

[৫] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়