শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটিশ পার্লামেন্টের ভার্চুয়াল অধিবেশনে প্রথম দিনে আজ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব

ইকবাল খান : [২] করোনাভাইরাসের কারণে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। গতকাল মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রস্তাব পার্লামেন্টে পাশ হয়েছে।

[৩] আগামী ১২ মে পর্যন্ত ভিডিও কন্সফারেন্সে কার্যক্রম চলবে। বিবিসি, আনন্দবাজার।

[৪] এমপিরা ‘জুম ভিডিও কনফারেন্সিং’ প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পার্লামেন্ট অধিবেশনে অংশ নেবেন।

[৫] আজ বুধবার প্রধানমনন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন করবেন তার দলের এমপি আলেক্স স্ট্যাফফোর্ড। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসন এখনো বিশ্রামে আছেন। তার পরিবর্তে প্রধানমন্ত্রীর ডেপুটি হিসাবে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব প্রশ্নের উত্তর দেবেন।

[৬] ব্রিটিশ পার্লামেন্টের সদস্য সংখ্যা ৬৫০। তবে ১২০ জনের বেশি একসঙ্গে ভিডিয়ো কনফারেন্সে যোগ দিতে পারবেন না।

[৭] ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ। যুবরাজ চার্লসও এ রোগে আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ