শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন, শিশু ধর্ষনকারী আটক

সুজন কৈরী : [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে এক শিশু ধর্ষনকারীকে আটক করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশ।

[২] বুথবার ৯৯৯ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে এক কলার ফোন করে জানান, তার প্রতিবেশী ১৩ বছরের এক শিশুকে এক ব্যক্তি ধর্ষন করেছে। শিশুটির চিৎকার চেঁচামেচির শব্দ শুনে কলারসহ আরো কয়েকজন মিলে এক ব্যক্তিকে আটক করেছেন। এলাকার লোকজন ওই ব্যক্তিকে মারধর করছে।

[৩] ৯৯৯ তাৎক্ষনিক কলারের সঙ্গে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে থানার একটি পেট্রোল টিম ঘটনাস্থলে যায়। টিমের নেতৃত্ব দেয়া সীতাকুণ্ড থানার এসআই সুজায়েত পরে ৯৯৯ কর্তৃপক্ষকে জানান, নির্যাতনের শিকার শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা ও পরবর্তী কার্যক্রমের জন্য থানায় নিয়ে যান এবং ধর্ষনের অভিযোগে হৃদয় (২২) নামের এক যুবককে আটক করেন। এ ঘটনায় মামলা হয়েছে।

  • সর্বশেষ