শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় ১০ মৃত্যুর সাতজনই ঢাকার

মহসীন কবির : [২] গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৩৯০ জনের শরীরে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে।মারা গেছেন ১০ জন। এর মধ্যে ১০ মৃত্যুর সাতজনই ঢাকার।

[৩] বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৪] এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ সাতজন ও মহিলা তিনজন।তিনি বলেন, গত ২৪ ঘণ্টা সময়ে দেশে মৃত্যু হয়েছে আরো ১০ জনের। এ নিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭২ জনে। মোট মৃত্যু ১২০। নতুন করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরো পাঁচজন। এ নিয়ে দেশে করোনাভাইরাস থেকে মোট সুস্থ হলেন ৩৭৭২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়